বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

কাতার ও আরব আমিরাতে পুনরায় দূতাবাস চালু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাতার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার দুই দেশের দূতাবাস পুনরায় চালু করার জন্য দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি এবং শেখ আব্দুল্লাহ বিন জায়েদে ফোনে কথা বলেছে। গত এপ্রিলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, দুই উপসাগরীয় রাষ্ট্র কাতার ও আরব আমিরাত তাদের কূটনৈতিক সম্পর্ক পুনরায় ঠিক করতে যাচ্ছে।

বছরের পর বছর ধরে আঞ্চলিক প্রভাব, রাজনীতিতে ইসলামের ভূমিকা এবং মধ্যপ্রাচ্যজুড়ে গণতন্ত্রপন্থী আন্দোলনে সমর্থনের জন্য দুটি দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে তিক্ত হয়ে ছিলো। এই তিক্ততার জন্যই দেশ দুটির দূতাবাস বন্ধ হয়ে যায়। 
২০১৭ সালে  সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন মিশর সন্ত্রাসবাদকে সমর্থন করে, রাজনীতিতে ইসলামের ভূমিকা এবং ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে এমন অভিযোগে কাতারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। যদিও দেশটি এই অভিযোগ অস্বীকার করেছে।
বিরোধের অবসান ঘটাতে সৌদি নেতৃত্বাধীন একটি চুক্তির পর ২০২১ সালে রিয়াদ এবং কায়রোই প্রথম দোহায় রাষ্ট্রদূতদের পুনর্নিযুক্ত করে। তবে বাহরাইন এখনও দোহায় তার দূতাবাস পুনরায় চালু করনি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit