সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে দুর্গাপুরে প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৯৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি : জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় বাংলানিউজটুয়েন্টিফোরডটকম ও ৭১ টেলিভিশনের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভায় প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুলের সভাপতিত্বে সাংবাদিক ধনেশ পত্রনবীশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, সাবেক সহ-সভাপতি তোবারক হোসেন খোকন, সিনিয়র সাংবাদিক সুমন রায়, ডাঃ কামরুলইসলাম, সাইদুলইসলাম, আবিদ হাসান বাপ্পি, নাজমুল হুদা সারোয়ার, রিফাতআহমেদ রাসেল, আল নোমান শান্ত প্রসুখ।

প্রতিবাদ সভায় সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে অনতি বিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবী জানানো হয়।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৩,/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit