শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

চার্জার ফ্যান বিস্ফোরণ: মারা গেলেন টুটুলও, মৃত্যু বেড়ে চার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৭৬ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় চার্জার ফ্যান বিস্ফোরণের ঘটনায় টুটুল মিয়া (২৫) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে টুটুল মিয়ার মৃত্যু হয়।

এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হলো। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজনকে তাদের এখানে আনা হয়। সেখানে আগেই তিনজনের মৃত্যু হয়েছে। আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টুটুল। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দগ্ধ মেহজাবিন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

কিউএনবি/অনিমা/১৫জুন ২০২৩,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit