মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট ১৩ শিশু-কিশোরের অনবদ্য অভিনয়  আশুলিয়ায় চুক্তি ভঙ্গের অভিযোগে ইনজেনিটেক্স শ্রমিকদের বিক্ষোভ

হকির প্রাথমিক দল ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে হকির এশিয়ান গেমসের ১৯তম আসর। হাতে এখনও আছে দুই মাস সময়। তবে তার আগেই শুরু হচ্ছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। গেমসকে সামনে রেখে ৪০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। বৃহস্পতিবার তাদেরকে মওলানা ভাসানী স্টেডিয়ামে রিপোর্ট করতে ডেকেছেন জাতীয় দলের ম্যানেজার মাহবুবুল এহসান রানা।

আজ দুপুরে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়। জাতীয় হকি দলে একজজ কোরিয়ান কোচকে অন্তর্ভুক্ত করানোর কথা। তার সঙ্গে কাজ করতে পারেন সাবেক জাতীয় খেলোয়াড় আশিকুজ্জামান। ফেডারেশনের কর্মকর্তারা আশিকের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করছেন। এশিয়ান গেমসে ভালো ফলাফল করতেই এত আগে ক্যাম্প শুরু করার পরিকল্পনা ফেডারেশনের।

ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন- বিপ্লব কুজুর, অসিম গোপ, আবু সাঈদ নিপ্পন, নুরুজ্জামান নয়ন, সাইজুদ্দিন, ফরহাদ শিটুল, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, হুজাইফা হোসেন, রামিম হোসেন, শহিদুল সৈকত, আমিরুল ইসলাম, মেহরাব হাসান সামিন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে রাব্বি, আবেদ উদ্দিন, প্রিন্স লাল, আজিজার রহমান, রাহিদ হোসেন, তৈয়ব আলী, আল নাহিয়ান শুভ, সারোয়ার হোসেন, পুস্কর ক্ষিসা মিমো, দ্বিন ইসলাম ইমন, রাকিবুল হাসান, মাহাবুব হোসেন, আরশাদ হোসেন, রাসেল মাহমুদ জিমি, ওবায়দুল জয়, তাসিন আলী, মিলন হোসেন, আমান শরিফ, উক্ক্যহীন রাখাইন, শফিউল আলম শিশির ও রকিবুল হাসান।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit