মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বিএনপির সঙ্গে আলোচনা ‘কথাচ্ছলে’ বলেছেন আমু: কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩৬৬ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু যা বলেছেন তা ‘কথাচ্ছলে’ বলেছেন। বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, তার (আমির হোসেন আমু) বক্তব্যকে আসল কথা ভেবে বিএনপির নেতারা আশান্বিত হবেন না। আপাতত এ ধরনের কোনো চিন্তা আওয়ামী লীগের নেই। ওবায়দুল কাদের বলেন, বিএনপির উদ্দেশ্য ছিল নালিশ করে শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনবে। নালিশ করতে করতে বিএনপি এখন নিজেরাই ফাঁদে পড়েছে। তারা নালিশ করে নিষেধাজ্ঞার পরিবর্তে পেয়েছে ভিসা নীতি। নির্বাচনে যারা বিশৃঙ্খলা করবে, যারা সন্ত্রাস করবে, যারা নিরপেক্ষ ও অবাধ নির্বাচনে বাধা দেবে, তাদের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করা হবে। তারা কারা? তারা হচ্ছে বিএনপি।

এই সমাবেশ শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পরে সেখানে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এতে অন্তত ২০ জন আহত হন। এ সময় হুড়োহুড়ি শুরু হলে অনেকে পড়ে আহত হন। কয়েকজনকে হাসপাতালেও নিতে দেখা যায়। ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। উল্লেখ্য, গত মঙ্গলবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৩,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit