শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

দীর্ঘদিন ঘরে থাকলেও নষ্ট হয় না যেসব খাবার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৪৯ Time View

লাইফস্টাইল ডেস্ক : তবে এমন কিছু খাবার আছে যা অনায়াসে বছরের পর বছর নিশ্চিন্তে রেখে দিতে পারেন৷ এসব খাবার বহুদিন পর্যন্ত ভালো থাকে। নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না।

ভিনেগার

ভিনেগার, সয়া সস বা মাস্টার্ড সস ভালো থাকে বহু দিন। অনেকেই ভিনিগার এবং সয়া সস ফ্রিজে রাখেন। কিন্তু এগুলো ফ্রিজের বাইরে রাখলেও চলে। বাইরেও ভালো থাকবে। আপনি চাইলে পছন্দমতো বেশ কয়েকটি সস কিনে রাখতেই পারেন। অসুবিধা হবে না।

লবণ


মধু
খাঁটি মধু কোনো দিন খারাপ হয় না। ফ্রিজে রাখারও তাই প্রয়োজন নেই। খাঁটি মধু নাকি কখনো নষ্ট হয় না৷ ফুলের রেণু আর মৌমাছির শরীরের এক ধরনের ‘এনজাইম’ মিশে থাকার কারণেই নাকি মধুতে কখনো ব্যাকটিরিয়া বাসা বাঁধতে পারে না৷

ড্রাই ফ্রুট

আমসত্ত্ব কিনেছেন বেশ খানিকটা। কাজু, কিশমিশ, খেজুর কিনে পড়ে রয়েছে বেশ কয়েক মাস। নিয়মিত চিয়া বা কুমড়োর বীজ খাওয়া হয় না, তবে চিন্তা করবেন না। পয়সা দিয়ে কেনা খাবার কিন্তু নষ্ট হচ্ছে না। এগুলি ভালো থাকে বহু দিন। যেকোনো লম্বা সফরে গেলেও এগুলো অনায়াসে সঙ্গে রাখতে পারেন।

সাদা চাল

অক্সিজেনমুক্ত কোনো জায়গায় চার ডিগ্রি বা তার চেয়ে কম তাপমাত্রায় সাদা চাল রেখে দিলে, ৩০ বছরেও নাকি সেই চালের স্বাদ, গন্ধ বা খাদ্যগুণের কোনো হেরফের হয় না৷ তবে বাদামি চাল এতদিন টেকে না৷ এ ধরনের চালে তেল থাকে বলে এগুলো বড়জোর ছয় মাস পর্যন্ত একেবারে ঠিক থাকে৷

সয়া সস

ভালো সয়া সস প্যাকেট না খুললে অনেক বছরেও নষ্ট হয় না৷ সয়া সসেও লবণ থাকে আর সেই লবণের গুণেই তা পচতে ভুলে যায়!

ভ্যানিলা

দামি, ভালো ভ্যানিলা যত্ন করে রাখলে ১০-২০ বছরে অন্তত একটুও নষ্ট হয় না৷ ভ্যানিলায় অ্যালকোহল থাকে৷ আর সে কারণেই তা সহজে নষ্ট হয় না৷

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit