রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ ৩২ বছর পর কেন ঐশ্বরিয়াকে নিয়ে এত উন্মাদনা?

রূপচর্চায় কফি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৩১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অফিসে কাজের ফাঁকে হোক কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা, কফি ছাড়া মেজাজ ভালো হয় না অনেকের। প্রচণ্ড ক্লান্ত লাগলে কফির কাপে চুমুক দিতেই শরীর চাঙা হয়ে যায়। কিন্তু কফি দিয়ে রূপচর্চাও করা যায়, সে খবর কি রাখেন? নামিদামি প্রসাধনীতেও কফির গুরুত্ব বাড়ছে। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর কফি ত্বক সুস্থ রাখতে ভীষণ উপকারী। কীভাবে কাজে লাগাবেন কফি?

১. চোখের তলায় কালি পড়লে দেখতে মোটেও ভালো লাগে না। সে ক্ষেত্রে কফি দিয়েই হতে পারে মুশকিল আসান। চোখের তলার কালো দাগ হালকা করার জন্য কফির গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিটের জন্য। তার পরে ধুয়ে ফেললেই হবে। টানা এক সপ্তাহ করলেই দেখতে পাবেন ফল।
২. কফির অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বকের প্রদাহ কমানোর ক্ষেত্রেও যথেষ্ট উপকারী। ব্রণর সমস্যা হলে তিন চামচ কফি, দু’চামচ চিনি আর তিন চামচ নারকেল তেল দিয়ে মিশ্রণ বানিয়ে নেওয়া যায়। সারা মুখে তা মিনিট দশেক লাগিয়ে রাখুন। তার পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। নিয়মিত করলে উপকার পাবেন।

৩. বয়সের সঙ্গে ত্বকে দাগ দেখা দিতে শুরু করে। কফির গুঁড়ো, কোকো আর দুধ একটি পাত্রে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। তাতে লেবুর রস আর মধু মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করে নিন। রোজ নিয়ম করে গোসলের আগে এই প্যাক লাগিয়ে রাখুন। মিনিট পাঁচেক রাখলেই হবে। তার পর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এই প্যাকেই দূর হবে ত্বকের দাগছোপ, বাড়বে উজ্জ্বলতা।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৩,/দুপুর ১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit