বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

ডোমারে উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১১৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্ক ফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ মে) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,স্বাস্থ্যসেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমানের সঞ্চালনায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণের উপর গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন অত্র কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী।

এ সময় অন্যান্নদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।এসময় বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সকলকে অগ্রনী ভূমিকা পালনের পাশাপাশি উপজেলার দশটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা বলিষ্ঠ ভূমিকা পালন করলে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ ঘোষণার অঙ্গীকার সফল ও সার্থক হবে।

উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে নিজ নিজ দপ্তরে ব্যবহারের জন্য নো-স্মোকিং সাইনেস বোর্ড প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৩/সকাল ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit