বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

মেসিকে ফেরাতে জর্ডি আলবাকে ছাড়ল বার্সা!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার লেফট ব্যাকের দায়িত্ব সামলাতেন জর্ডি আলবা। ১১ বছর সেই জায়গায় খেলেছেন তিনি। অবশেষে কাতালান ক্লাবটির সঙ্গে সম্পর্কের ইতি টানতে চলেছেন তিনি। এই মৌসুমের শেষেই তিনি ক্লাববে বিদায় বলবেন। আজ লা লিগার ক্লাবটি এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে বার্সা বলেছে, ‘জর্ডি আলবা এক দশকেরও বেশি সময় ধরে ডিফেন্ডারের দায়িত্ব সামলেছেন। তিনি দলের একজন জ্যেষ্ঠ ফুটবলার এবং অধিনায়ক হিসেবে ক্লাব ছাড়ছেন। সমাপ্তি ঘটাচ্ছেন একটি উজ্জ্বল ক্যারিয়ারের। তার পেশাদারিত্ব, প্রতিশ্রুতি ও উৎসর্গ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য বার্সেলোনা পরিবার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়।’

বার্সেলোনার লা মাসিয়া একাডেমির মাধ্যমে উঠে এসেছিলেন আলবা। ২০০৫ সালে তিনি যোগ দেন ভ্যালেন্সিয়াতে। তবে ক্যাম্প ন্যুতে ফিরে আসেন ২০১২ সালে। ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার বার্সেলোর হয়ে সাড়ে চারশোরও বেশি ম্যাচ খেলেছেন। ২০১৫ সালে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। ছয়টি লা লিগা শিরোপা, পাঁচটি কোপা দেল রে, চারটি স্প্যানিশ সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপও জয় করেছেন তিনি।

এই মৌসুমে বার্সেলোনা ছেড়ে যাওয়া তৃতীয় দীর্ঘকালিন খেলোয়াড় হলেন আলবা। এর আগে সার্জিও বুসকেটসও বিদায় নিচ্ছেন বলে জানিয়ে দিয়েছেন। এছাড়া নভেম্বরে অবসরের ঘোষণা দিয়েছেন জেরার্ড পিকে। যদিও কি কারণে তিনি ক্লাব ছাড়ছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি বার্সেলোনা। নতুন ঠিকানা কোথায় হচ্ছে সেটাও এখনও অজানা। তবে জর্ডির প্রতি শুভকামনা জানিয়েছে বার্সা। তবে অনেকেই ধারণা করছেন লিওনেল মেসিকে ফেরাতেই জর্ডি আলবাকে ছেড়ে দিতে হচ্ছে বার্সার। মেসির জন্য রাফিনহাকেও ছেড়ে দেওয়ার গুঞ্জন উঠেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit