মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

বায়ার্নকে দিয়ে রোনালদোকে কেনাতে চান জার্মান ব্যবসায়ী

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : সৌদির ক্লাব আল-নাসরে রোনালদোর চার-পাঁচ মাস কেটে গেছে। এই সময়ে ক্লাবের সঙ্গে রোনালদোর অভিজ্ঞতা অম্ল–মধুর। ব্যক্তিগত পর্যায়ে বেশকিছু সাফল্য পেলেও তিনি যোগদানের পর ক্লাবটি বেশকিছু টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। সৌদি সুপার এবং কিংস কাপের ফাইনালে যেতে ব্যর্থ হওয়ার পর লিগেও তাদের অবস্থান খুব একটা সুবিধাজনক নয়। এছাড়া রোনালদোর ব্যক্তিগত জীবন এবং আচরণ নিয়ে অভিযোগের বিষয় তো থাকছেই।

রোনালদোর বিরুদ্ধে অভিযোগ এবং লিগে অবনমনের পরেও রোনালদোকে নিয়ে তেমন কোনো সমস্যা নেই ক্লাবের। এমনকি এই তারকাকে পেয়েই যেন খুশি ক্লাবটি। অনেকেই মনে করেন, পর্তুগিজ তারকার কারণেই কিছুদিন আগে দায়িত্ব থেকে বাদ দেয়া হয়েছে আল-নাসরের কোচকে। বিপুল পরিমাণ টাকা পাওয়ায় রোনালদোরও যে ক্লাব ছাড়ার প্রতি আগ্রহ খুব একটা নেই সেটাও বেশ স্পষ্ট। তবুও রোনালদোকে বায়ার্ন মিউনিখে নিতে আগ্রহ প্রকাশ করেছেন এক ধনকুবে।

সম্প্রতি রোনালদোকে দলে নিতে বায়ার্ন মিউনিখকে প্রস্তাব জানিয়েছেন জার্মানির এক ব্যবসায়ী। তবে সাদামাটা প্রস্তাব নয়, রোনালদোকে আনার যাবতীয় খরচও দিতে চেয়েছেন এই জার্মান ব্যবসায়ী। মার্কোস শোন নামের এ ব্যবসায়ীর এমন চাওয়ার কথা নিশ্চিত করেছে জার্মান সংবাদমাধ্যম আবেনডসাইটুং।  
 
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জার্মান চ্যাম্পিয়নদের রোনালদোকে কেনার আকুতি জানিয়ে বায়ার্ন সিইও অলিভার কানকে একটি মেইল করেছেন শোন। সেখানে তিনি লিখেছেন, ‘বিষয়টা সুবিধাজনক হবে যদি আমরা ট্রান্সফার ফি বা ধারের ফি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হই। আর আমাদের কোম্পানি পুরো বাণিজ্যিক বিষয়টি সম্পন্ন করতে সাহায্য করবে।’  
রোনালদোকে কেনার খরচ অবশ্য এমনি এমনি দিচ্ছেন না শোন। পর্তুগিজ তারকার খরচ দিয়ে কিছু সুবিধা চান তিনি। মেইলে এই ধনকুবের লিখেছেন, ‘রোনালদোকে সই করার ক্ষেত্রে, আমরা তার জার্সির বিক্রি থেকে টাকা দাবি করব। এটা করা হবে মূলত অর্থনৈতিক ঝুঁকি সীমিত রাখতে।’
 
তবে শোন যতই রোনালদোকে বায়ার্নে আনতে চান, এই মুহূর্তে সেটা সম্ভব কিনা প্রশ্ন থেকেই যায়। সৌদি লিগে রোনালদোর বেতন আকাশছোঁয়া। ইউরোপের যেকোনো ক্লাবে এতো বেতন দিয়ে তাকে আনা প্রায় অসম্ভব। সে কারণেই নিউক্যাসেলও এখন মুখ ফিরিয়ে নিয়েছেন এই তারকার থেকে। কয়েকদিন আগে বিষয়টি নিশ্চিত করেছেন নিউক্যাসেল কোচ। 

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit