মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

সাকিবকে ছাড়াই আফগানদের হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। ব্যাট হাতেও দলের মিডল অর্ডারের নির্ভরতার নাম সাকিব। আর তাকে ছাড়াই বিপজ্জনক আফগানদের মুখোমুখি হতে হচ্ছে টাইগারদের। যাদের কাছে এর আগেরবার হারতে হয়েছিল টেস্ট।

তবে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খান মনে করেন, সাকিবকে ছাড়াই বাংলাদেশ শক্তিশালী দল। আফগানিস্তানকে হারানোর সামর্থ্য বাকি দলের আছে বলেই তার বিশ্বাস। রোববার (২১ মে) মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আকরাম বলেন, ‘সাকিব খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু ইনজুরি থাকবেই। এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা যে হারে খেলছি, এই সমস্যাটা থাকবেই। তারপরেও ভালো ব্যাকআপ প্লেয়াররা আসছে, ইয়ং প্লেয়াররা আসছে। ফাস্ট বোলিংয়ের পার্টটা ভালো হচ্ছে।’

তবে সাকিবের অভাব যে দল অনুভব করবে তা স্বীকার করে নিয়েছেন এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, ‘আমার মনে হয়, ও থাকলে অবশ্যই স্ট্রেন্থ বাড়তো। ইতোমধ্যেই যে টিম আছে, এটাও ভালো। যদি সেন্সিবল ক্রিকেট খেলে তিনটা পার্ট যদি ভালো করতে পারি, তাহলে জিতব।’আফগানদের বিপক্ষে এর আগেরবার সিরিজে স্পিনিং উইকেট বুমেরাং হয়েছিল টাইগারদের জন্য। রশিদ খান, মুজিব উর রহমানদের স্পিন বিষে নীল হয়ে ঘরের মাঠে হারতে হয়েছিল সিরিজ। তাই এবার উইকেট নির্বাচনে সতর্ক হওয়ার পরামর্শ আকরামের।

তিনি বলেন, ‘ওরা সবসময় স্পিনে আমাদের চেয়ে ভালো। ওদের এক্সট্রা অর্ডিনারি কিছু স্পিনার আছে। রশিদ খান আছে, মুজিব আছে। ওদেরকে রিড করা ডিফিকাল্ট, তো আমাদেরকে কিন্তু সেন্সিবল ক্রিকেট খেলতে হবে। আমরা যেন, স্পিনে সুবিধা পাই, সেই ধরনের উইকেট হলে ভালো। তারপরেও এটা ডিপেন্ড করছে ক্যাপ্টেন এবং কোচ কী ধরনের উইকেট চাচ্ছে।’

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit