শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মহাশ্মশান কমিটির সংবাদ সম্মেলন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥ হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

মহালছড়ি সরকারি কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত  

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৩৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মহালছড়ি সরকারি কলেজে স্টুডেন্ট  কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত  হয়েছে। সোমবার (১৫ মে ২০২৩ইং)  সকাল ১০টার দিকে  মহালছড়ি সরকারি কলেজ মিলনায়তনে স্টুডেন্ট কমিউনিটি  পুলিশিং সভায়  মহালছড়ি সরকারি কলেজ এর অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো:আবুল হাসান এর সঞ্চালনায় এসময় খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া,  মহালছড়ি উপজেলা পরিষদের  চেয়ারম্যান, বিমল কান্তি চাকমা,মহালছড়ি উপজেলা আ,লীগের সভাপতি ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মো:জসীম উদ্দিন, মহালছড়ি কমিউনিটি পুলিশিং সভাপতি মো:শাহাজান পাটোয়ারি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। 
প্রধান অতিথি,র  বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম বলেন “আইন শৃঙ্খলা  নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করে প্রতিরোধমূলক ও সমস্যার সমাধানমূলক পুলিশি ব্যবস্থাই হচ্ছে কমিউনিটি পুলিশিং। ছাত্র-ছাত্রীরা ও এক্ষেত্রে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গঠনের মাধ্যমে আইন শৃঙ্খলা  নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়তে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। 

কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৩,/বিকাল ৪:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit