মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

১৬৭ স্ট্রাইকরেটে ৫৭৫ রান; ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ জয়সওয়াল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এবারের আইপিএলে। তিনি হলেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলা জসশ্বী জয়সওয়াল। মাত্র ২১ বছর বয়সের এই তরুণ নান্দনিক ব্যাটিংয়ে রানের বন্যা বইয়ে দিচ্ছেন। মুম্বাইয়ের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেঞ্চুরি। কলকাতার বিপক্ষে ইডেন গার্ডেনসে সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে অপরাজিত থাকা- এসবই দর্শক থেকে শুরু করে ক্রিকেটবোদ্ধাদের মুগ্ধ করেছে। সবাই বলছে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা এসে গেছেন।

গতকাল বৃহস্পতিবার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪৭ বলে ১২ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৯৮* রানের ইনিংস। এর আগে মুম্বাইয়ের বিপক্ষে করেছিলেন ৬২ বলে ১২৪। কলকাতাকে হারানোর পর জয়সওয়াল বলেন, ‘এই ইনিংসটা অনেক দিন মনে থাকবে। খুব আগ্রাসী একটা ইনিংস খেলেছি। ব্যাট করতে নামার সময় মনে হয়েছিল, আমার হাতে সময় খুব কম। হঠাৎই মনে হলো, সব ঠিকঠাকই যাচ্ছে। তাই ঠিক করলাম- মেরে খেলব। এটা আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ইনিংস।’

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit