সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মহানগর শ্রমিকলীগের মতবিনিময় সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৫৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

মহানগর শ্রমিকলীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য নাজমুল আলম রোমেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কে. এম. আজম খসরু। বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, কেন্দ্রীয় শ্রমিকলীগের শিক্ষা সম্পাদক শহীদ ডাকুয়া, কেন্দ্রীয় আওয়ামীলীগ এর ধর্ম উপ কমিটির সদস্য আলহাজ্ব এম. এ রাজ্জাক খান, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সদস্য জুনেল আহমদ, রাহাত তরফদার।

আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনে কাজ করার জন্য ৪২টি ওয়ার্ড এবং সকল বেসিকের জন্য সতন্ত্র নির্বাচনী গনসংযোগ, প্রচারনা ও শ্রমিক সমাবেশ এর কর্মসুচি ঘোষনা করা হয় । উক্ত মতবিনিময় সভায় নগরীর ৪২টি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এবং সকল বেসিক এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit