বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

দৌলতপুরে পদ্মারচর থেকে যুবকের গলিত লাশ উদ্ধার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৯১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মা নদীর চর থেকে মারুফ হোসেন (৩৮) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচরের নীচে পদ্মা নদী থেকে ওই যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের চককৃষ্ণপুর গ্রামের হাজী আসালত মন্ডলের ছেলে। গত ২৪ এপ্রিল থেকে মারুফ নিখোঁজ ছিল।

মঙ্গলবার বিকেলে পদ্মার বালুচরে খেলতে গিয়ে স্থানীয় শিশুরা ওই যুবকের পুঁতে রাখা হাত ও মাথার অংশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। পরে দৌলতপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের গলিত লাশ উদ্ধার করলে পরিবারের লোকজন পোশাক ও মাথা দেখে নিশ্চিত হয় সে মারুফ হোসেনের। মারুফ হোসেনকে অপহরন করে হত্যা শেষে পদ্মার বালুচরে পুঁতে রাখা হয়েছে বলে পরিবারের দাবী। পুলিশ নিহত যুবকের গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে প্রেরণ করেছে।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, পদ্মারচর থেকে মারুফ হাসেন নামে এক যুবকের গলিত উদ্ধার হয়েছে। সে এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত যুবকের লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit