বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

দৌলতপুরে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৯৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জাকির মোল্লা (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। নিহত জাকির মোল্লা ওই এলাকার আরব মোল্লার ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানায়, কল্যাণপুর সাহাপুর গ্রামের আবু মন্ডল ও তার ছেলেদের সঙ্গে জাকির মোল্লার জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে সকাল সাড়ে ৯ টার দিকে জাকিরের সঙ্গে আবু মন্ডলের বাকবিতন্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আবু মন্ডল ও তার লোকজন ধারালো হাসুয়া দিয়ে জাকির মোল্লার গলা ও শরীরের বিভিন্ন অংশে এলাপাতাড়ি কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জাকির মোল্লার গলা ও শরীরের বিভিন্ন অংশে হাসুয়া দিয়ে আঘাত করা হয়েছে। তার মুখের একটি অংশ কেটে গেছে। অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে ঘটনাস্থলেই সে নিহত হয়। এঘটনার পর নিহতের স্বজনরা অভিযুক্ত আবু মন্ডলসহ ৪-৫ জনের বাড়িতে অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে জাকিরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৩,/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit