রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চলতি বছর ১০০ বিচারক নিয়োগ দেয়া হবে: প্রধান বিচারপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য আদালত চত্বরে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি। ফয়েজ সিদ্দিকী বলেন, ‘দেশে নতুন মামলার চেয়ে মামলা নিষ্পত্তির হার বেশি। দ্রুত মামলার জট কমাতে কাজ করা হচ্ছে। একইভাবে সারা দেশে গত বছর অধীনস্থ আদালতগুলোতে আট লাখেরও বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। আর কেস ফাইলিংয়ের সংখ্যা ছিল সাত লাখের কিছুটা বেশি। অর্থাৎ, মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির সংখ্যা বেশি ছিল।’

এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসাইন হায়দার, সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মো. এহসানুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান বিচারপতি জেলা জজ আদালত প্রাঙ্গণে ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন। পরে জেলা আইনজীবী সমিতির আমন্ত্রণে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চারজন আইনজীবীর আইন পেশায় ৫০ বছর পূর্তিতে তাদের সম্মাননা দেয়া হয়।

এ সময় প্রধান বিচারপতি জেলা জজ আদালতে ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার দ্রুত নিষ্পত্তি হওয়ায় বিচারক ও আইনজীবীদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে মামলাজট কমানোর জন্য বার এবং বেঞ্চের সবাইকে আরও সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit