মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

সেনাপ্রধানের পক্ষ থেকে রাঙামাটি রিজিয়নে ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১৩০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : শনিবার পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৩ উপলক্ষ্যে ধর্ম, বর্ণ এবং জাতিগত বৈষম্য নির্বিশেষে সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগী করে নেওয়ার অভিপ্রায়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে রাঙামাটি সেনা রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেনাপ্রধানের পক্ষে উপহার সামগ্রী তুলে দেন রাঙামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন-এনডিসি,পিএসসি।

বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে স্থানীয় জনসাধারনের পাশে থাকতে সর্বদা বদ্ধপরিকর।

এ ধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে রাঙামাটি রিজিয়ন। এছাড়াও অত্র রিজিয়নের অন্তর্গত প্রতিটি জোনে একই ধরনের সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও রিজিয়ন কমান্ডার সকলকে অবগত করেছেন।

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit