বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয় শ্রীলঙ্কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় গিয়েও পরাজয় পিছু ছাড়ছে না আয়ারল্যান্ডের। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুর্দান্ত পরাফরম্যান্স দেখিয়ে সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশাল জয় তুলে নিল শ্রীলঙ্কা। গল টেস্টের তৃতীয় দিনেই তারা জিতেছে ইনিংস ও ২৮০ রানের বিশাল ব্যবধানে। যা শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে রানের দিক দিয়ে সবচেয়ে বড় ব্যবধানে জয়। এত দিন ২০০৪ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ২৫৪ রানের জয়টাই সেরা ছিল।

চার ব্যাটারের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৯১ রানে দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। জবাবে ৭ উইকেটে ১১৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। ৩ উইকেট হাতে নিয়ে তারা পিছিয়ে ছিল ৪৭৪ রানে। তৃতীয় দিন সকালে প্রথম ইনিংসে বাকি ৩ উইকেটে ২৬ রান যোগ করতে পারে আয়ারল্যান্ড। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রভাত জয়াসুরিয়ার ঘূর্ণিতে তারা মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায়। ৪৪৮ রানে এগিয়ে থাকায় আইরিশদের ফলোঅন করাতে দ্বিতীয়বার ভাবেনি শ্রীলঙ্কা।

 

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৩,/রাত ৯:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit