মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

রাঙামাটিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা 

আলমগীর মানিক, রাঙামাটি প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৫৩ Time View
আলমগীর মানিক, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের  স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, রাঙামাটি জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে,  জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। 

আলোচনা সভা বক্তারা, ঐতিহাসিক মুজিবনগর দিবস তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে তাজ উদ্দিন আহমেদকে প্রধান মন্ত্রী করে প্রথম সরকার গঠন করা হয়। এই মুজিবনগর সরকার গঠন করার ফলে কিন্তু  এই দেশ এতো সহজেই স্বাধীন করা সম্ভব হয়েছে। সরকার গঠনের পর ১১টি সেক্টর দেশ ভাগ করে  কমান্ডার নিয়োগ করা হয়।  তাদের নেতৃত্বে মাত্র ০৯মাসে এই দেশ স্বাধীন করা সম্ভব হয়েছে। 

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়।

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৩/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit