বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ব্রিটেনের প্রধানমন্ত্রীকে চিনতেই পারলেন না মার্কিন প্রেসিডেন্ট!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গুড ফ্রাইডের শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (১১ এপ্রিল) আয়ারল্যান্ডে সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার আয়ারল্যান্ডে গিয়েছিলেন তিনি। বিমানবন্দরে বাইডেনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেখানেই এড়িয়ে যাওয়ার ঘটনাটি ঘটে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাইডেনকে দেখেই হাসিমুখে এগিয়ে গেলেন সুনাক। তবে সম্ভবত তাকে চিনতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। কোনো মতে দায়সারা হ্যান্ডশেক সারেন দুই রাষ্ট্রপ্রধান। তার পরেই উপস্থিত এক সামরিক কর্তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান বাইডেন। বেশ অস্বস্তিতে পড়লেও হাসিমুখে পরিস্থিতি সামাল দেন সুনাক।
 
এ ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়, জো বাইডেন কেন এমন করলেন? অনেকের মতে, বাইডেন ঋষি সুনাককে চিনতে পারেননি বলেই এমনটি করেছেন। কেউ কেউ বলছেন, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই হয়তো ভুলবশত এমনটি ঘটে গেছে। পরে অবশ্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন জো বাইডেন। সেখানে দুজনকেই হাসিমুখে কথা বলতে দেখা গেছে।
 
ঋষি সুনাকের বিষয়ে জো বাইডেনের তালগোল পাকানো ঘটনা অবশ্য এটি প্রথমবার নয়। গত বছরের অক্টোবরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি সুনাক। সেসময় অভিনন্দন জানাতে গিয়ে হাস্যকর এক ঘটনা ঘটিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট। তাড়াহুড়োয় ঋষি সুনাকের নাম ভুল উচ্চারণ করে তিনি বলে বসেন ‘রশিদ সানুক’।
 
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৩,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit