সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

নিজের গল্পে নিজেই নায়িকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ Time View

বিনোদন ডেস্ক : ছোটবেলা থেকে লেখালেখি করার অভ্যাস। গল্প, কবিতা দুটোই লিখতে ভালোবাসেন। তবে অভিনয়ের ইচ্ছেও মনে পোষণ করে রেখেছিলেন। এরপর বছর দুয়েক আগে অনেকটা হুট করেই শোবিজে নাম লেখান, মডেলিং শুরু করেন। কাজ করেছেন ২০টিরও বেশি বিজ্ঞাপনে এবং দেশ বিদেশের একাধিক ফ্যাশন হাউজের মডেল হন। তবে এবারই প্রথম অভিনয়ে নাম লেখালেন।

আসছে ঈদের জন্য নির্মিত বিশেষ একটি নাটকে দেখা যাবে তাকে। নাটকের নাম ‘স্পর্শের ছোঁয়া’। নাটকের গল্পও তারই লেখা। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। এখানে মারিয়ার বিপরীতে অভিনয় করেছেন আরশ খান।

নাটকটি প্রসঙ্গে মারিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘‘স্পর্শের ছোঁয়া’ একটি স্যাড-রোমান্টিক গল্পের নাটক। এটি আমারই লেখা এবং আমার অভিনীত প্রথম নাটক। বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে অনেক কিছুই শিখেছি যার কারণে প্রথমবার অভিনয় করতে খুব একটা সমস্যা হয়নি। তাছাড়া বান্নাহ ভাই ভীষণ সহযোগিতা করেছেন যার কারণে পুরো ব্যাপারটি অনেক সহজ হয়েছে। সেইসাথে পুরো সময়টাই বেশ উপভোগ করে কাজ করেছি।’

মডেল থেকে অভিনেত্রী- এ বিষয়ে তার ভাষ্য, ‘আমি তো অনেক বিজ্ঞাপন করেছি একটা সময় মনে হয়েছে ছোট এক্সপ্রেশন থেকে ডায়লগ ডেলিভারি দিতে বেশি মজা লাগে। সেই জায়গা থেকে অভিনয় করাটা আমার কাছে বেশ ভালো লাগে। নিজের অভিনীত প্রথম কাজটাও অনেক এনজয় করে করেছি।

অভিনয়ের ইচ্ছে আগে থেকেই ছিল কিন্তু আমি চেয়েছিলাম একজন ভালো পরিচালকের মাধ্যমে শুরুটা করতে। তাছাড়া নিজেকে গুছানোরও একটা বিষয় ছিল। অবশেষে সেটা হলো। এখন দেখা যাক কতটুকু কি করতে পাড়ি সামনে! এখন চেষ্টা থাকবে অভিনয়ের দিকেই ফোকাস করার।’

‘আমার এখন পুরো মনযোগ থাকবে অভিনয় নিয়েই, পাশাপাশি ফ্যাশনের কাজ তো থাকবেই। তবে আমার কাছে মনে হয়, ফ্যাশন দিয়ে সবার কাছে পৌঁছানো যায় না কিন্তু অভিনয় দিয়ে সেটা সম্ভব। আর তাই এখন অভিনয়ই করতে চাই বেশি।’-যোগ করেন এই নবাগতা।

অভিনয়ে মারিয়ার অনুপ্রেরণা বিশ্বখ্যাত অভিনেত্রী মনিকা বেলুচ্চি। তার ভাষ্যে, মনিকা বেলুচ্চি হচ্ছে এমন একজন যাকে দেখলেই কেমন যেন একটা অন্যরকম অনুভূতি কাজ করে। তাকে দেখলেই মনে হয়, তার মত কিছু একটা করা উচিত।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/রাত ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit