শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

চোখের দৃষ্টিশক্তি বাড়াবে যে ৫ জুস

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১২৪ Time View

লাইফস্টাইল ডেস্ক : চোখের যত্ন কীভাবে নেবেন এটি নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। খুব পরিচিত কয়েকটি শাক, সবজি, ফলের জুস খেলেই সুস্থ থাকবে চোখ। একই সঙ্গে বাড়বে দৃষ্টিশক্তিও।

​পালং, কেলে, ব্রকলির জুস:

পরিচিত এ শাক, সবজিগুলো হাতের নাগালে সহজেই পাওয়া যায়। এগুলো একত্রে বা আলাদা আলাদা করে রান্না করে খেতেই পারেন। তবে সব থেকে বেশি উপকার পেতে চাইলে এ শাক-সবজিগুলো জুস বানিয়ে খান। এগুলোতে রয়েছে বিভিন্ন ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এ অ্যান্টিঅক্সিডেন্ট অনেক সমস্যার সমাধান করতে পারে। এমনকী চোখের সুস্থতা ও দৃষ্টিশক্তি বাড়তেও সাহায্য করে। তাই পালং, কেলে ও ব্রকোলির জুস করে খেতেই পারেন।
 
​গাজর, বিট ও আপেলের জুস:
এসব সবজি ও ফল একসঙ্গে মিশিয়ে জুস করে খেতে পারেন। এতে রয়েছে ভিটামিন এ। এ ভিটামিন চোখের জন্য খুবই উপকারী। এছাড়াও এ প্রাকৃতিক উপাদানগুলোতে রয়েছে লিউটিন, জিয়াজ্যানথিন। এই দুই উপাদান চোখকে গুরুতর রোগের হাত থেকে রক্ষা করে। নিয়মিত এ জুস খেলে চোখ সুস্থ থাকবে  দৃষ্টি হবে প্রখর।

অ্যালোভেরা জুস::
শুধু ত্বকের যত্নই নয় ​অ্যালোভেরার রয়েছে আরও অনেক গুণ। অ্যালোভেরা দৃষ্টিশক্তি বাড়াতেও খুব উপকারি। তাই চোখকে সুস্থ রাখতে অ্যালোভেরা জু খেতে পারেন। এ জুসে রয়েছে ভিটামিন এ, বি এবং ই। অ্যালোভেরায় থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট দেহ থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়। ফলে দৃষ্টিশক্তি থাকে প্রখর।

কমলালেবুর রস:
একটা সময় ছিলো যখন শুধু শীতকালেই কমলালেবু পাওয়া যেত। বর্তমানে সারা বছরই কমলালেবু পাওয়া যায়। এ লেবুর রসে প্রচুর পরিমাণ রয়েছে ভিটামিন সি। যা চোখের রক্তনালীকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। এ লেবুর রস চোখের ছানির আশঙ্কাও কমিয়ে দেয়।
 
টমেটোর জুস:
টমেটোতে প্রচুর পরিমাণ লাইকোপেন নামক উপাদান রয়েছে। এই উপাদানটি ক্যারোটিনয়েড হিসাবে কাজ করে। এ ক্যারোটিনয়েড চোখের সমস্যা সহজেই দূর করে। তাই নিয়মিত টমেটোর জুস পান করলে চোখ নিয়ে আর আলাদা করে চিন্তা করতে হবে না।

সূত্র: এইসময়

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit