সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

ইলন মাস্ক, মেসিকে পেছনে ফেলে শীর্ষে শাহরুখ!

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি ২০২৩ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেছে টাইমস ম্যাগাজিন। ওই তালিকায় ছিল বিশ্বের জনপ্রিয় সব তারকাদের নাম। যেমন মেটা-র সিইও মার্ক জাকারবার্গ, ক্রীড়া তারকা সেরেনা উইলিয়ামস, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দি সিলভা, অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়োহ, ফুটবল তারকা মেসি, টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক প্রমুখ। তবে সবাইকে ছাপিয়ে শীর্ষে উঠে এসেছে শাহরুখ খানের নাম।

এ তালিকা প্রকাশের আগে পাঠকদের ওপর জরিপ চালায় টাইম। ২০২৩ সালের ‘টাইম হানড্রেড পোল’ তৈরির এই জরিপে  ১ দশমিক ২ মিলিয়ন পাঠক অংশগ্রহণ করেন। পাঠকের দেয়া সর্বমোট ভোটের  ৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থান দখল করেন শাহরুখ। ৩ শতাংশ ভোট পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানের প্রতিবাদী নারীরা।

তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের নাম। পাঠকের ভোটে প্রিন্স হ্যারি ও মেগান উভয়েই পেয়েছেন ১ দশমিক ৯ শতাংশ ভোট।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন  ফুটবলের রাজপুত্র খ্যাত মেসি। তিনি পাঠকের  ১ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় পাঁচ নাম্বারে রয়েছেন।

সূত্র: টাইম ম্যাগাজিন

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit