মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

পার্বত্য চট্টগ্রামকে কৃষি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে; কৃষিমন্ত্রী

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৩৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : মাননীয় প্রধানমন্ত্রী দেশকে দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ন করেছেন মন্তব্য করে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এখন আমাদের লক্ষ্যই হলো বাংলাদেশের কৃষিকে বানিজ্যিকীকরণ করা। আর এক্ষেত্রে কৃষিকে আধুনিকিকরণ করতে হবে। সেই লক্ষে আমরা এখন কৃষিখাতে মেকানাইজেশন যান্ত্রিকিকরনের দিকে এগুচ্ছি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল কৃষি খাতে অপার সম্ভাবনাময় এলাকা মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের কৃষি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে আমি কৃষি বিভাগকে নির্দেশনা প্রদান করেছি।

তিনি বলেন, পার্বত্য এলাকায় কৃষিখাতকে এগিয়ে নিতে কাজ করছে বর্তমান সরকার। এখানকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য যাতে সহজে বিক্রি করতে পারে সেই লক্ষ্যে সরকার একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এটি দ্রুততম সময়ের মধ্যে উদ্যোগ বাস্তবায়ন করা হবে। পাহাড়ের কৃষকদেরকে সনাতন পদ্ধতির জুম চাষ থেকে বের হয়ে এসে উন্নত চাষাবাদের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক স্বচ্ছলতা বাড়াতে হবে বলেও মন্তব্য করেছেন মন্ত্রী।

মন্ত্রী রাঙামাটি সফরে এসে আজ (বৃহস্পতিবার) দুপুরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে কৃষি আবহাওয়া ভিত্তিক এফএম ৯৮.০ রেডিও ও ডিজিটাল ডিসপ্লে বোর্ডের উদ্বোধন পরবর্তী সময়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন। এরআগে মন্ত্রী সকালে রাঙামাটি সদর উপজেলা কুতুকছড়ি ধর্মঘর ও নানিয়ারচর উপজেলাধীন দ্বীচান পাড়া এলাকায় কাজু বাদাম ও সূর্যমুখী ফুলের গাছ পরিদর্শন ও স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেন।  

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার-এমপি, সরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদ আখতার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীসহ কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সম্ভাবনাময় কাজু বাদাম ও কফি আবাদ, সম্প্রসারণ  এবং বিভিন্ন জাতের ফলসহ টেকসই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি কর্মসূচি নিয়ে স্থানীয় স্টেকহোল্ডার ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে মন্ত্রী। মতবিনিময় সভা প্রার্ন্তিক কৃষকরা তাদের কৃষি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এই সকল সমস্যা সমাধানে কাজ করা হবে বলে মন্ত্রী আশ্বাস প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit