বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

দুর্গাপুরে বিএনপি’র নেতা গ্রেফতার

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৪৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের পৃথক দুই মামলায় বিএনপি’র পৌরসভার ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান মানিক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পৌর শহরের উকিলপাড়া এলাকায় তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. নুরুল আলম জানান, পুলিশের ওপর আক্রমণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছিলো। সে মামলার আসামী মিজানুর রহমান মানিক কে গতকাল রাতে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়। আসামী গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য: গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বিএনপির শোভাযাত্রা করার প্রস্ততি নেওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতন্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুলিশের ওপর আক্রমণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিলো।

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit