শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

মেঘনায় মরে ভেসে উঠছে মাছ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৬৮ Time View

ডেস্ক নিউজ : মতলব উত্তরে মেঘনা নদীতে দেশীয় জাতের মাছ মরে ভেসে উঠছে। এতে নদীর তীর এলাকা দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। কারখানার বর্জ্য ও ময়লা-আবর্জনা নদীতে ফেলায় মাছ মারা যাচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

শুক্রবার সকালে উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ষাটনল, জেলেপাড়া, বাবু বাজার, সটাকী ও বাহাদুরপুর এলাকায় নদীতে মরা মাছ ভাসতে দেখা যায়। পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পানি নষ্ট হয়ে কালো রং ধারণ করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠা বিভিন্ন কলকারখানার দূষিত কেমিক্যালযুক্ত পানি মেঘনা নদীতে আসায় ছোট-বড় মাছ মরে ভেসে উঠছে। পচা মাছের দুর্গন্ধে নদীপাড়ের মানুষের জীবনমান দুর্বিষহ হয়ে পড়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম জানান, ঢাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন কারখানার দূষিত বর্জ্য ও ময়লা-আবর্জনা নদীতে ফেলা হচ্ছে। এতে ওই এলাকার নদীর পানি দূষিত হচ্ছে। পানির পিএইচ ও অ্যামোনিয়া মাত্রার চেয়ে কয়েকগুণ বেড়ে গেছে। দ্রবীভূত অক্সিজেন প্রায় শূন্য হয়ে যাওয়ায় নদীতে থাকা বিভিন্ন জাতের মাছ, পোনা ও জলজ প্রাণী মরে যাচ্ছে।

 

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit