সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

মানুষ ভোটকেন্দ্রে এলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব: তারেক রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। আজ ভোটের অধিকার ফেরত পেয়েছেন।’
 
তিনি আরও বলেন, ‘গত বুধবার রাতে সারা দেশের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়েছি, যেটি কাম্য নয়। বাংলাদেশের মানুষ যদি ভোটকেন্দ্রে আসেন তাহলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব।’
 
বিজয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘বিজয়ী হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন প্রাধান্য পাবে।’তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটই হচ্ছে জনগণের শক্তি প্রকাশের প্রধান মাধ্যম। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত হবে।’
 
ভোটকেন্দ্রে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন। তারেক রহমান ছাড়াও গুলশান মডেল হাইস্কুলে ভোট দেয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের। তাই অন্যান্য কেন্দ্রের তুলনায় এই কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় বেশ কড়াকড়ি লক্ষ্য করা গেছে। সেনাবাহিনী, পুলিশের পাশাপাশি র‍্যাব এবং সাদা পোশাকের পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
 
এদিকে, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভোটাররা। নির্বাচন কমিশন জানায়, নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit