সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি নেমে এসেছে ১৫ শতাংশে!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সুপ্রিম কোর্ট অব পাকিস্তান (এসসিপি) নিযুক্ত অ্যামিকাস কিউরি ব্যারিস্টার সালমান সফদার ১০ ফেব্রুয়ারি প্রায় দুই ঘণ্টা ধরে ইমরান খানের সঙ্গে কথা বলেন এবং তার আটককেন্দ্র পরিদর্শন করেন। বুধবার তিনি আদালতে সাত পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে ৭৩ বছর বয়সি এই নেতার অবনতিশীল স্বাস্থ্য ও দীর্ঘদিনের একাকী কারাবাসের উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে। ২০২৩ সালের আগস্টে একাধিক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। প্রতিবেদন অনুযায়ী, সাবেক জেল সুপারিনটেনডেন্ট আবদুল গফুর আনজুমের দায়িত্বকালীন গত তিন মাসে ইমরান খানের দৃষ্টিশক্তি দ্রুত ও উল্লেখযোগ্যভাবে কমে যায়। জানুয়ারির মাঝামাঝি আনজুমকে বদলি করা হয়।
 
বারবার ঝাপসা দৃষ্টির বিষয়ে অভিযোগ জানানোর পরও ‘কারা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি’ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সালমান সফদার লিখেছেন, ‘তিনি (ইমরান) জানান, পরবর্তীতে হঠাৎ করেই তার ডান চোখের দৃষ্টি সম্পূর্ণভাবে হারিয়ে যায়।’ ২০২৬ সালে ৬ তারিখের একটি মেডিকেল রিপোর্টে রোগটি ‘রাইট সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ হিসেবে শনাক্ত করা হয় বলে সফদার উল্লেখ করেন।
 
পরবর্তীতে ইসলামাবাদের একটি শীর্ষ সরকারি হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা হলে তিনি এই রোগ নির্ণয় নিশ্চিত করেন। এটি রেটিনায় রক্ত জমাট বাঁধার একটি অবস্থা, যা গুরুতর ক্ষতির কারণ হতে পারে। সাফদার বলেন, সাক্ষাৎকালে সাবেক প্রধানমন্ত্রীকে ‘দৃশ্যত বিচলিত ও গভীরভাবে মর্মাহত’ মনে হয়েছে। পুরো বৈঠকজুড়ে তার চোখে পানি ছিল এবং টিস্যু ব্যবহার করতে হয়েছে।
 
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ‘আর কোনো বিলম্ব আবেদনকারীর সুস্থতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে’ এবং বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের দিয়ে অবিলম্বে স্বাধীন মেডিকেল পরীক্ষা করার সুপারিশ করা হয়েছে।
 
প্রতিবেদন জমা দেয়ার পর সুপ্রিম কোর্ট দ্রুত পদক্ষেপ নেয়। আদালত ইমরান খানের চোখ পরীক্ষা করার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন এবং যুক্তরাজ্যে বসবাসরত তার দুই ছেলের সঙ্গে ফোনে যোগাযোগের অনুমতি দেয়ার আদেশ দেন। ১৬ ফেব্রুয়ারির মধ্যে উভয় নির্দেশ বাস্তবায়নের কথা বলা হয়েছে।
 
সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit