মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

আফ্রিদিকেও ছাড়িয়ে গেলেন জাম্পা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে ৬৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।ম্যাচে মাত্র ২৩ রানের খরচায় চারটি উইকেট নেন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তাতেই পাকিস্তানি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন তিনি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন জাম্পা। আয়ারল্যান্ডের বিপক্ষে নেওয়া চার উইকেট মিলিয়ে জাম্পার উইকেট সংখ্যা এখন ৪০টি। সমান উইকেট নিয়ে দুই নম্বরে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চার নম্বরে রয়েছেন রশিদ খান। তালিকার পাঁচ নম্বরে অবস্থান আফ্রিদির। তার ঝুঁলিতে রয়েছে ৩৯টি উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এক নম্বরে রয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ৫০টি উইকেট নেওয়া একমাত্র বোলার তিনিই। ৪৩ ম্যাচে ২০.১২ গড়ে এবং ৬.৮৬ ইকোনোমিতে পঞ্চাশটি উইকেট নেন এই টাইগার অলরাউন্ডার। তাকে ছাড়িয়ে যেতে এখনও ১১টি উইকেট দরকার জাম্পা ও রশিদ খানদের।

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit