বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

নেত্রকোনায় ঝড় ও শিলাবৃষ্টি, ঘরবাড়ি গাছ ও ফসলের ক্ষতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২০৯ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং অসংখ্য গাছ উপরে ও ভেঙে পড়ে। বুধবার ভোরে ও সকালে দুই দফা ঝড় ও বৃস্টি হয়।

নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা, বাংলা ও পূর্বধলার নারান্দিয়া, খলিশাউড়, শ্যামগঞ্জ এবং নেত্রকোনা পৌর সভার ওপর দিয়ে বুধবার সাড়ে ৪টার দিকে এক দফা ও পরে সকাল ৮টার দিকে আবার ঝড় ও শিলাবৃষ্টি হয়। এতে ঠাকুরাকোনার বাঘরুয়া ও সিংহের বাংলা ইউনিয়নের ফরিদপুর এবং পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের শাহবাজপুর, তুলাব্ইান, খলিশাউড় ইউনিয়নের উলুকান্দা, পাবই, সাউদকোনা, লক্ষিপুর, প্রতাপপুর ও শ্যামগঞ্জসহ অন্তত ১৫টি গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ে ওই সমস্ত গ্রামের অর্ধশত কাঁচা ঘরের ক্ষতি হয়। অসংখ্য গাছ উপরে ও ভেঙে পড়ে। ঝড়ে শাক সবজি ক্ষেত ও বোরো ফসলের ক্ষতি, অসংখ্য গাছ উপরে ও ভেঙে পড়ে। শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের শাহ বাজপুরের কৃষক সামছু মিয়া বলেন, অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে ঝড়সহ শিলাবৃষ্টি শুরু হয়। আধা ঘণ্টা ধরে চলা এই ঝড়ের তা-বে আমাদের গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই ইউনিয়নের তুলাব্ইান গ্রামের কৃষক মো. লুৎফুর রহমান বলেন, গাছের আমের মুকুল,শশা ক্ষেত, বোরো ধান, লাউ ক্ষেত, কলার বাগান কুমড়াসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষযক্ষতি হয়। সেই সাথে কাচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয়। ঠাকুরাকোনার বাঘরুয়া গ্রামের কৃষক এমরান শাহ্ ফকির বলেন, ঝড়ে আমার ছোট বড় প্রায় ১০টি গাছ ভেঙে গেছে। এতে আমার খুব ক্ষতি হয়েছে। ঝড়ে আমাদের গ্রামের বেশ ক্ষতি হয়েছে।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান জানান,‘ঝড় ও শিলাবৃষ্টির কারণে বোরো ধান ও শাকসবজিসহ বিভিন্ন উঠতি ফসলের ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হয়েছে ১১শ ৫০ হেক্টর বোর ফসলী জমি ও রবিশষ্য প্রায় ২৫ হেক্টর ক্ষতি হয়েছে। পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পেতে একটু সময় লাগবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit