বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আইসিসি-পিসিবির ‘গোপন সমঝোতা’

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত ফিরেছে সূচিতে। তবে এ সিদ্ধান্তের পেছনে পর্দার আড়ালে কী ঘটেছে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট অঙ্গনে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) কিছু ‘ছাড়’ দেয়ার আশ্বাস দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), যার পরই ভারত ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে আসে পাকিস্তান।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, আইসিসি ও পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক বিবৃতিতে এসব ছাড়ের বিষয়ে সরাসরি কিছু উল্লেখ করা হয়নি। তবে পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘বয়কট প্রত্যাহারের বিনিময়ে আইসিসির কাছ থেকে যে সুবিধাগুলো পাওয়া গেছে, সেগুলোর বিস্তারিত কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রকাশ করা হবে।’
গত সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইসিসির এক বিজ্ঞপ্তিতে মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রসঙ্গই গুরুত্ব পায়। সেখানে জানানো হয়, বিশ্বকাপে অংশ না নেয়ার কারণে বিসিবির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না এবং ২০২৮-২০৩১ চক্রে একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের অধিকার পাবে বাংলাদেশ- সম্ভাব্যভাবে অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপ।
অন্যদিকে পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়, অন্যান্য সদস্য দেশের ধারাবাহিক অনুরোধ এবং শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের মধ্যে টেলিফোন আলাপের পরই বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে ইসলামাবাদ।
তবে আইসিসি ও পিসিবির মধ্যকার সম্ভাব্য সমঝোতার শর্তগুলো কী- তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ক্রিকেটবিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দু, শেষ পর্যন্ত কী ধরনের সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ এবং সেটি ভবিষ্যতের আন্তর্জাতিক সূচিতে কতটা প্রভাব ফেলবে।

 

 

কিউএনবি/খোরশেদ/১১ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২০২৬ সালের স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগে এ উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হলেও তা একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লে­খ করা হয়েছিল। তবে ধর্মীয় এ দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়। আরও দেখুন চ্যানেল প্যাক সাবস্ক্রাইব লাইভ টিভি স্ট্রিমিং ডিজিটাল ম্যাপ দেখুন এদিকে ছুটির কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও একদিন পিছিয়েছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরুর কথা থাকলেও এখন তা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাশ শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ অনুযায়ী ক্লাশে অংশ নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit