শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী ‘শক্তিশালী’ অস্ট্রেলিয়া জামায়াতকে ‘উগ্রবাদী দল’ বললেন মির্জা ফখরুল সবাইকে সহনশীল থাকার অনুরোধ জানিয়ে যা বললেন রাশেদ খান বিএনপির বিজয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন শিশির মনির

বিয়ের পর সালমানের সাথে অভিনয়ে আপত্তি ক্যাটরিনার!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন ক্যাটরিনা কাইফ। তার বলিউড যাত্রায় সবচেয়ে বড় ভূমিকা ছিল সালমান খানের। সাবেক এই প্রেমিকাকে নিজের হাতে ধরেই বলিউডে জায়গা করে দেন ভাইজান। পর পর একাধিক ছবি ব্যর্থ হলেও কাজের অভাব হয়নি ক্যাটরিনার। কারণ বলিউডের ‘সুলতান’ সালমান খানের হাত ছিল অভিনেত্রীর মাথার উপরে।

দীর্ঘদিন সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কেও ছিলেন অভিনেত্রী। প্রেম ভেঙেছে বহু দিন আগেই। ২০২১ সালে ভিকি কৌশলের সঙ্গে সংসার পাতেন ক্যাটরিনা। তবে বিয়ের পরেও সাবেক প্রেমিকের সঙ্গে কাজের সম্পর্ক রয়েছে ক্যাটের। খুব শীঘ্রই তাদের একসঙ্গে দেখা যাবে ‘টাইগার থ্রি’তে। তবে এই সিনেমাতেই নাকি শেষবারের মতো একসঙ্গে জুটি বাঁধছেন তারা! বিষয়টি টুইট করে জানান এক চলচ্চিত্র সমালোচক।

চলচ্চিত্র সমালোচক উমাইর সিন্ধু টুইটে লিখেছেন, ‘ক্যাটরিনা কাইফ বলেছেন যে ‘টাইগার থ্রি’ সালমান খানের সঙ্গে তার শেষ সিনেমা। এরপর তার সঙ্গে আর কোনো কাজ করবেন না অভিনেত্রী।’

শোনা যাচ্ছে, ভিকি কৌশল নাকি ক্যাটরিনাকে সতর্ক করেছেন সালমানের সঙ্গে কাজ করার ব্যাপারে। সাবেক প্রেমিকের সঙ্গে জুটি বেঁধে আর স্ত্রীর কাজ দেখতে চান না ভিকি। অবশ্য ক্যাটরিনার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit