শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি: তানিয়া বৃষ্টি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ Time View

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতে অভিনয় করতে দেখা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী অভিনয়ের বাইরেও তার এক প্রতিভার কথা জানালেন। শুধু অভিনয় নয়, গানের জগতেও রয়েছে তার গভীর সম্পর্ক।  সঠিক সময়ের অভাবে নিজের মৌলিক গান প্রকাশ করতে না পারলেও এবার সেই পরিকল্পনা নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন বলে জানান তানিয়া বৃষ্টি।

অভিনেত্রী বলেন, ‘গান নিয়ে সবসময়ই এ রকম মনে হতো যে, একটু সময় পেলে বা নাটকের ব্যস্ততা কমলে গান নিয়ে কিছু একটা করব। নিজের অরিজিনাল গান বের করার জন্য একটা উদ্যোগ নেব— এমনটি ভেবেই অনেক বছর কেটে গেছে। কিন্তু কখনোই সেভাবে সময় হয়ে ওঠেনি।

গানের প্রতি এই অনুরাগ কোনো আকস্মিক শখ নয়, বরং ছোটবেলা থেকেই প্রথাগত শিক্ষার ফল বলে জানান তানিয়া বৃষ্টি। তিনি বলেন, আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি ছায়ানট এবং কচিকাঁচার মেলায়। সেখান থেকেই আমার গানের উৎপত্তি বলে জানান এ অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit