রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ভোটের আনন্দে আগের রাতে ঘুম হয়নি প্রভার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও গায়ক-গায়িকারা। ভোট দেয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন তারা। ভোট দিতে শরীয়তপুরে গ্রামের বাড়িতে গেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

ভোট দেয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। জানিয়েছেন, ভোটের আনন্দ ও উত্তেজনায় আগের রাতে ঘুমই হয়নি তার। প্রভা বলেন,‘পরিবেশটা একেবারে উৎসবের মতো। ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে, উত্তেজনায় কাল রাতে ঘুমাতে পারিনি।’

প্রভা আরও বলেন, ‘অনেক ব্যস্ততা যাচ্ছে। কাজ ফেলে কষ্ট করে এসেছি, নিজের দায়িত্ববোধ থেকে এসেছি, দেশের জন্য এসেছি। আমার একটি ভোট যদি কাঙ্ক্ষিত প্রার্থীকে বিজয়ী করে নিয়ে আসতে পারে, সে আশা নিয়েই এসেছি। ছুটির দিন, তাই বাসায় বিশ্রাম নিতে পারতাম; কিন্তু আমি মনে করি, দেশের জন্য আমার একটি ভোট গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ববোধ থেকেই শরীয়তপুরে এসেছি।’

প্রত্যাশা প্রসঙ্গে প্রভা বলেন, ‘আমি যে বাংলাদেশ দেখে বড় হয়েছি, সেই বাংলাদেশই চাই। একাত্তরের চেতনা, একুশের আত্মিক সম্পর্ক, বইমেলা, ছাব্বিশে মার্চ, পয়লা ফাল্গুন, পয়লা বৈশাখ—সবই চাই। পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও যেন শান্তিপূর্ণভাবে তাদের উৎসব উদ্‌যাপন করতে পারেন, সেটিও চাই। একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।’
 
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বিরতিহীনভাবে শুরু হয়েছে, যা শেষ হয়েছে বিকেল ৪টায়। সাধারণ মানুষের পাশাপাশি চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের তারকারাও সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন। 

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit