রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বিপুল ভোটে ধানের শীষের জয় হবে: রবি চৌধুরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

বিনোদন ডেস্ক : উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। তার আগে ভোট প্রদান শেষে শোবিজ তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করতে দেখা গেছে। অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। 

এই তালিকায় আছেন সংগীতশিল্পী রবি চৌধুরীও।   ঢাকার একটি কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।  ভোটদান শেষে কেন্দ্রের বাইরে গণমাধ্যমকে এই কণ্ঠশিল্পী বলেন, ‘আলহামদুলিল্লাহ, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমি মেরুল বাড্ডা আলাতুন্নেসা কেন্দ্রে ভোট দিলাম। খুব সুন্দর পরিবেশ, এরকম ভোটই আমরা চেয়েছিলাম।’ 

নতুন নির্বাচিত সরকারের প্রতি নিজের প্রত্যাশা ব্যক্ত করে রবি চৌধুরী বলেন, ‘আমরা চাই সুন্দর বাংলাদেশ হোক। যেখানে শিল্পীরা নির্বিঘ্নে গাইতে ও সাংস্কৃতিক চর্চা করতে পারবে। সবাই যেন নিরাপদে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে।’ নির্বাচনী ফলাফল নিয়ে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, বিজয়ের দেখা হবে। বিপুল ভোটে ধানের শীষের জয় হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ রবি চৌধুরী ছাড়াও কুদ্দুস বয়াতি, ওমর সানী, নাজমুন মুনিরা ন্যান্সি সহ আরও অনেক তারকাই ভোট দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit