রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে শক্তিশালী টর্নেডো ও বজ্রঝড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার গভীররাতে টর্নেডো আঘাত হানে বলে জানিয়েছে বিবিসি।

টর্নেডোটি ১০০ মাইলের বেশি পথ চলেছে এবং চলার পথে তার তাণ্ডবের চিহ্ন রেখে গেছে। এটির আঘাতে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের নিচে আরো অনেক মানুষ আটকা পড়ে আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাছ পড়ে বা বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টর্নেডোর মারাত্মক ঝড়ো বাতাসের সঙ্গে ছিল ভারি বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে। এক একটি শিলার আকার গল্ফ বলের সমান ছিল।

এক বা একাধিক টর্নেডো ওই এলাকায় আঘাত হেনেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। যদিও ন্যাশনাল ওয়েদার সার্ভিস আগেই সতর্ক করেছিল। বেশ কয়েকটি টর্নেডোর পূর্বাভাস দেয়া হয়েছিল।

পশ্চিম মিসিসিপির ছোট শহর রোলিং ফর্কের বাসিন্দারা বলেছেন যে, একটি টর্নেডো তাদের বাড়ির পেছনের জানালাগুলো উড়িয়ে নিয়ে গেছে। এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ব্র্যান্ডি শোয়াহ সিএনএনকে বলেছেন, আমি কখনও এরকম কিছু দেখিনি।

কর্নেল নাইট অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, তিনি তার স্ত্রী এবং তাদের তিন বছর বয়সী মেয়ে রোলিং ফর্কের এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। টর্নেডো আঘাত হানার ঠিক আগে পরিবেশ খুবই শান্ত ছিলো। তিনি বলেন, টর্নেডো আরেকটি আত্মীয়ের বাড়িতে আঘাত হানে, যেখানে একটি দেয়াল ধসে পড়ে ভেতরে বেশ কয়েকজন আটকা পড়ে।

ওকলাহোমা ইউনিভার্সিটির স্কুল অব মেটিওরোলজির স্যাম এমারসন বলেছেন, অত্যন্ত উচ্চশক্তির টর্নেডো ছিলো এটি।

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit