সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

বৈশ্বিক পানি সংকট নিয়ে সতর্ক করল জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক পানি সংকট, অতিব্যবহারের কারণে পানির অভাবের আসন্ন ঝুঁকি ও জলবায়ু সংকট নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে সতর্ক করা করা হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব অতি উন্নয়ন ও পানির অতি ব্যবহারের কারণে বিশ্ব এক ভয়াবহ পথের দিকে যাচ্ছে। ১৯৭৭ সালে জাতিসংঘের প্রথম প্রধান পানি সম্মেলনের আগে থেকে এই প্রতিবেদন প্রকাশিত হয়ে আসছে।  

বুধবার নিউইয়র্কে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী সম্মেলনে হাজারো অতিথি অংশ নেবেন বলে জানিয়েছে বিবিসি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, পানি মানবতার প্রাণশক্তি, যা অপরিমিত ব্যবহার দূষণ ও অনিয়ন্ত্রিত জলবায়ু দূষণের কারণে ক্রমাগত নিঃশেষ হয়ে যায়। ইউএন ওয়াটার ও ইউনেসকো এই প্রতিবেদন প্রকাশ করেছে। এতে আরও সতর্ক করা হয়েছে, পানির অতিব্যবহার ও দূষণের কারণে ঘাটতি স্থানিক হয়ে উঠেছে। বৈশ্বিক উষ্ণায়ন মৌসুমি পানি সংকট বাড়িয়ে দেবে।

এই প্রতিবেদনের প্রধান রচয়িতা রিচার্ড কনর। তিনি বলেন, বিশ্ব জনসংখ্যার প্রায় ১০ শতাংশ এখন এমন জায়গায় ব্যবহার করছে, যেখানে তীব্র পানি সংকট রয়েছে। বিবিসিকে তিনি বলেন, আমাদের প্রতিবেদনে আমরা বলেছি, সাড়ে তিন বিলিয়ন লোক পানির বছরে অন্তত এক মাস পানির সমস্যায় থাকে। গেল সোমবার আইপিসিসির বিশেষজ্ঞ প্যানেলের প্রকাশ করা জাতিসংঘের সর্বসাম্প্রতিক জলবায়ু প্রতিবেদন অনুযায়ী, এখন বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা কমপক্ষে বছরের নির্দিষ্ট একটি সময়ে তীব্র পানি সংকটের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়।  

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit