মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

রাঙামাটিতে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর গৃহ পাচ্ছে  ৪৩৯জন উপকারভোগী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৩০ Time View
আলমগীর মানিক, রাঙামাটি  : মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পার্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে  জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম,  মো.সাইফুল ইসলাম,  রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবিরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
প্রেস ব্রিপিং থেকে জানানো হয়- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের আনুষ্ঠানিকতার ন্যায় আগামী ২২ মার্চ  বুধবার রাঙামাটি জেলায় ৩য় পর্যায়ের লংগদু উপজেলার অবশিষ্ট ৪০টি গৃহ এবং ৪র্থ পর্যায়ে রাঙামাটি সদর উপজেলায় ৮৪টি, বাঘাইছড়ি উপজেলায় ৮০টি, লংগদু উপজেলায় (৩য় পর্যায়ের ৪০টি গৃহসহ) ৮৩ টি, নানিয়ারচর উপজেলায় ২৭টি, বরকল উপজেলায় ৪০টি, রাজস্থলী উপজেলায় ১৪টি, জুরাছড়ি উপজেলায় ৭০টি এবং কাউখালী উপজেলায় ৪১ টি সহ মোট ৪৩৯ টি গৃহ মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করবেন। এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তন অথবা সুবিধাজনক স্থানে জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপকারভোগী, সুধীজন ও সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে উপকারভোগী পরিবারবর্গের
মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হবে।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৩,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit