শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মহাশ্মশান কমিটির সংবাদ সম্মেলন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥ হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

ন্যু ক্যাম্পে আজ বার্সা-রিয়াল মহারণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : প্রতিটি এল ক্লাসিকোর আলাদা গল্প থাকে। আজ ন্যু ক্যাম্পে ‘ব্লকবাস্টার’ আরেকটা এল ক্লাসিকোর গল্পটা হতে পারে শিরোপার গতিপথ নির্ধারণের। লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা এগিয়ে ৯ পয়েন্টে। আজ জিতলে ব্যবধান বেড়ে হবে ১২, যা হতে পারে ২০১৯ সালের পর লা লিগা পুনরুদ্ধারে কাতালানদের বড় একটা পদক্ষেপ। রিয়াল জিতলে ব্যবধান কমে হবে ৬ পয়েন্ট। সেরকম কিছু হলে তা শিরোপা ধরে রাখার লড়াইয়ে অক্সিজেন জোগাবে কার্লো আনচেলোত্তির দলকে। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোর মতো তারকা নেই দুই দলে। তার পরও এল ক্লাসিকোর আবেদন চিরকাল একই রকম। উত্তেজনা, উন্মাদনা, জীবন বাজি রেখে খেলা—কিছুই বদলায়নি। বার্সেলোনার নতুন প্রাণভোমরা রবার্ত লেভানদোস্কি স্মরণ করিয়ে দিলেন সেটা, ‘ক্লাব ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এল ক্লাসিকো, কারণ সবচেয়ে বেশি দর্শক দেখে এই ম্যাচটা। যখন বার্সায় আসিনি তখন অন্যদের মতো আমিও আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম ম্যাচটার জন্য। এখন আমি এল ক্লাসিকোর অংশ, যা আমার জন্য বিশেষ কিছু।’

বার্সার মাঠ হলেও ন্যু ক্যাম্পে ২০১৯ সালের পর হারেনি রিয়াল মাদ্রিদ। এখানে লা লিগায় ২০২০ সালে রিয়াল জিতেছিল ৩-১ আর ২০২১ সালে ২-১ গোলে। এই মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতেও রিয়াল জিতেছে ৩-১ ব্যবধানে। ম্যাচটা অক্টোবরে হলেও এর পর থেকে রক্ষণে বার্সা এতটা উন্নতি করেছে যে মনে হতে পারে এটা এক যুগ আগের ঘটনা! পুরো লা লিগায় কেবল ৮ গোল হজম করেছে তারা। রিয়ালের জালে সমান ম্যাচে বল জড়িয়েছে ১৯ বার। তবে লা লিগায় সবচেয়ে বেশি ৫০ গোল করেছে রিয়ালই। আজকের ম্যাচটা তাই বেনজিমা, ভিনিসিয়ুস, আসেনসিওদের সঙ্গে স্টেগেন, কুন্দে, আরউহোদের লড়াই। শেষ হাসিটা হাসবে কে? 

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit