সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানিতে ভিসামুক্ত প্রবেশের সুযোগ ৬২ দেশের, তালিকায় কী আছে বাংলাদেশ দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানবে না চীন কাতারের সাবেক আমির শেখ হামাদের নামাজে জানাজা অনুষ্ঠিত ২০ হাজার ফুট ওপরে ভাঙল উড়োজাহাজের জানালা, বাতাসে ছিটকে যাচ্ছিলেন বৃদ্ধ! খামেনির জানাজায় মুখোশ পরা রহস্যময় ব্যক্তির পরিচয় জানা গেল ইংল্যান্ডের বিপক্ষে কখনো খেলেননি মেসি তুলতে গিয়েছিলেন ৩ হাজার টাকা, অ্যাকাউন্টে দেখলেন ৭৬০ কোটি! নেপথ্যে কী? হরমুজ প্রণালী দিয়ে চলাচলে ইরানের সতর্কতা ভারতে মাস্ক পরে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিল কন্ডাক্টর হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য খোলা: দাবি ট্রাম্পের

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনার পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল কারমাডেক দ্বীপ। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। 

ভূমিকম্পটির কেন্দ্র নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটার উত্তরপূর্বে।

এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, কারমাডেক দ্বীপের কোনো কোনো স্থানে ০.৩ মিটার থেকে ১ মিটার উচ্চতার সুনামি হতে পারে।

তবে রিপোর্ট লেখা পর্যন্ত এই ভূমিকম্পে কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৩,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit