সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ড, নিহত ২৭ ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন ইরানের টার্গেট তালিকায় ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতারা? জার্মানিতে ভিসামুক্ত প্রবেশের সুযোগ ৬২ দেশের, তালিকায় কী আছে বাংলাদেশ দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানবে না চীন কাতারের সাবেক আমির শেখ হামাদের নামাজে জানাজা অনুষ্ঠিত ২০ হাজার ফুট ওপরে ভাঙল উড়োজাহাজের জানালা, বাতাসে ছিটকে যাচ্ছিলেন বৃদ্ধ! খামেনির জানাজায় মুখোশ পরা রহস্যময় ব্যক্তির পরিচয় জানা গেল ইংল্যান্ডের বিপক্ষে কখনো খেলেননি মেসি তুলতে গিয়েছিলেন ৩ হাজার টাকা, অ্যাকাউন্টে দেখলেন ৭৬০ কোটি! নেপথ্যে কী?

২০ হাজার ফুট ওপরে ভাঙল উড়োজাহাজের জানালা, বাতাসে ছিটকে যাচ্ছিলেন বৃদ্ধ!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাঝ আকাশে হঠাৎ বিকট শব্দে ভেঙে গেল উড়োজাহাজের জানালা! ২০ হাজার ফুট ওপরে এক বৃদ্ধ যাত্রীর অর্ধেক শরীর বাতাসের টানে বেরিয়ে গেল বাইরে। এমনই এক ভয়াবহ ঘটনার ভিডিও সামনে এসেছে। গত শুক্রবার (১০ জুলাই) গ্রিস থেকে জার্মানি যাওয়ার পথে ‘রায়ানএয়ার’-এর একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে।

উড্ডয়নের মাত্র ৬ মিনিট পর উড়োজাহাজটি যখন ১৫ হাজার ফুট ওপরে, তখন টায়ার ফাটার মতো বিকট শব্দ হয়। উড়োজাহাজের ইঞ্জিনের একটি ব্লেড ছুটে এসে জানালায় আঘাত করে। এতে জানালাটি ভেঙে যায় এবং ভেতরের বাতাস দ্রুত বেরিয়ে যেতে থাকে। কেবিনে অক্সিজেনের মাস্ক নেমে আসে এবং তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।

জানালা ঘেঁষে বসেছিলেন ৬১ বছর বয়সী এক সার্বিয়ান নাগরিক। বাতাসের প্রচণ্ড টানে তার মাথা ও কাঁধ জানালার বাইরে চলে যায়। সৌভাগ্যক্রমে তার সিট বেল্ট বাঁধা ছিল। তার স্ত্রী প্রায় পাঁচ মিনিট ধরে তার পা শক্ত করে ধরে রাখেন। এতে তিনি পুরোপুরি বাইরে ছিটকে পড়া থেকে রক্ষা পান। পরে অন্য যাত্রীরা ছুটে এসে তাকে ভেতরে টেনে আনেন।

প্রকাশ হওয়া নতুন একটি ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজের ইঞ্জিনের বাইরের আবরণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং সেখানে একটি ব্লেড নেই।

আহত ওই যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘর্ষণের কারণে তার ঘাড় ও কাঁধে আঘাত লেগেছে, তবে তিনি ভালো আছেন।

রায়ানএয়ারের মুখপাত্র জানিয়েছেন, গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিংগেনগামী উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরই আবার নিরাপদে ফিরে আসে। দুর্ঘটনায় আহত যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়।

 

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২৬,/সকাল ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit