রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম

ভারতে মাস্ক পরে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিল কন্ডাক্টর

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণ যাত্রীদের ভোগান্তি সরেজমিনে দেখতে ছদ্মবেশে বাসে চড়েছিলেন ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহনমন্ত্রী বাইরতি সুরেশ। তবে সেই পরিদর্শনেই নিজেই পড়লেন যাত্রীদের নিত্যদিনের এক সমস্যায়। ভাড়ার সমপরিমাণ খুচরা টাকা না থাকায় বাসের কন্ডাক্টর তাকে টিকিট না দিয়ে বাস থেকে নেমে যেতে বলেন।

রবিবার প্রকাশিত ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার মুখে মাস্ক পরে নিজের পরিচয় গোপন রেখে প্রায় দুই ঘণ্টা বেঙ্গালুরুর ১০টিরও বেশি সরকারি বাসে ভ্রমণ করেন কর্ণাটকের পরিবহনমন্ত্রী। এ সময় যাত্রীদের নানা অভিযোগের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন তিনি।

হেব্বাল-নাগাশেট্টিহাল্লি রুটের একটি বাসে টিকিট কাটতে ১০০ রুপির নোট দিলে কন্ডাক্টর জানান, তার কাছে ভাঙতি নেই। পরে টিকিট না দিয়ে মন্ত্রীকে বাস থেকে নেমে যেতে বলেন। এতে সাধারণ যাত্রীদের প্রতিদিনের ভোগান্তির বাস্তব অভিজ্ঞতা পান তিনি।

পরিদর্শনের সময় আরেকটি বাসের বিরুদ্ধেও ব্যবস্থা নেন মন্ত্রী। অভিযোগ ছিল, ‘ফান ওয়ার্ল্ড’ স্টপেজে এক যাত্রী নামার সংকেত দিলেও বাসটি থামানো হয়নি। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট বাসের চালক ও কন্ডাক্টরকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

এ ছাড়া নাগাশেট্টিহাল্লিতে বাস থেকে নামার পর এক অটোরিকশাচালক ও যাত্রীর ভাড়া নিয়ে বিরোধও মীমাংসা করেন সুরেশ। অভিযোগ ছিল, মিটারে ৩০ রুপি ভাড়া উঠলেও চালক ৩৬ রুপি দাবি করেছিলেন।

পরিদর্শন শেষে কর্ণাটকের পরিবহনমন্ত্রী বলেন, ‘যাত্রীসেবা আরও উন্নত করা, পরিবহন কর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং শৃঙ্খলা বজায় রাখতে বেঙ্গালুরুজুড়ে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।’

সূত্র: ইন্ডিয়া টুডে

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit