সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

হরমুজে টোল নয়, সেবাভিত্তিক ফি—ইউরোপের নতুন প্রস্তাব

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নেভিগেশন ফি চালুর একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে ইউরোপ। তবে শর্ত হলো, এই অর্থ প্রদান বাধ্যতামূলক হবে না এবং আন্তর্জাতিক সামুদ্রিক পরিবহন নিয়ন্ত্রক জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার সমর্থন থাকতে হবে।

যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, জাহাজ চলাচলে বাধ্যতামূলক টোল আরোপ করা হলে তা হবে অত্যন্ত ক্ষতিকর। তবে সরকারের কয়েকজন মন্ত্রী মনে করেন, নির্দিষ্ট নৌ-নির্দেশনা বা নেভিগেশন সেবার বিনিময়ে অর্থ নেওয়া বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ জলপথেই প্রচলিত রয়েছে। এর মধ্যে মালাক্কা প্রণালি ও ইংলিশ চ্যানেলও রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানকে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন যে, হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে এবং এই পথ ব্যবহারকারী কোনো জাহাজের ওপর হামলা চালানো হবে না। তাদের দাবি, তেহরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের কারণেই এ বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছানো এবং তা কার্যকর করা কঠিন হয়ে পড়ছে।

যুক্তরাষ্ট্র ইরানের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে এবং এ পথ ব্যবহারকারী কোনো জাহাজের ওপর হামলা চালানো হবে না। 

মার্কিন কর্মকর্তাদের দাবি, তেহরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের কারণেই এ বিষয়ে কার্যকর সমঝোতা করা এবং তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ছে। তবে ইরান দাবি করেছে, হরমুজ প্রণালি-সংক্রান্ত সিদ্ধান্তসহ সব গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশটির নেতৃত্ব ঐক্যবদ্ধ। 

সূত্র: দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৬,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit