সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে ইরানের সতর্কতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর ওয়াশিংটন ও তেহরানের পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে এই সমুদ্রপথ দিয়ে নৌ চলাচল বা ট্রানজিট সম্ভব নয় বলে জানিয়েছে পার্সিয়ান গালফ ওয়াটারওয়ে কর্তৃপক্ষ।

সংস্থাটি বলছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এই কৌশলগত জলপথ দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সমস্ত অপেক্ষমান আবেদন পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় ট্রানজিট বা চলাচলের অনুমতিপত্র ইস্যু করা হবে।

কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, ট্রানজিট অনুমোদনের জন্য একমাত্র আনুষ্ঠানিক মাধ্যম হলো পার্সিয়ান গালফ ওয়াটারওয়ের ওয়েবসাইটের প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও হরমুজ প্রণালী দিয়ে নৌ-চলাচল সংক্রান্ত সর্বশেষ তথ্য ও ঘোষণাগুলো সংস্থাটির সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড(সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীতে সব জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে।সেন্টকম এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে, আন্তর্জাতিক এই জলপথ দিয়ে বৈধভাবে চলাচলকারী সব জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত। ইরানের অযৌক্তিক আগ্রাসন, হয়রানি, হুমকি এবং খেয়ালখুশিমতো ঘোষণার মুখেও নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে মার্কিন বাহিনী প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান এই প্রণালী নিয়ন্ত্রণ করে না। এখানে নৌ-চলাচল অব্যাহত রয়েছে। সামুদ্রিক ট্র্যাকিং সংস্থা ‘মেরিনট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, ইরানের ঘোষণার পর প্রণালীটি দিয়ে নৌ-চলাচল আবারও কমে গেছে।

সূত্র: সিএনএন।

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৬,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit