শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

দেশে আরও সাতজন করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৮৪টি ল্যাবে সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৯১টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৯১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৩৮৯টি।

সবশেষ ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা এবং শনাক্তের তথ্যে দেখা যায়, নতুন শনাক্ত হওয়া সাতজনের সবাই ঢাকা (মহানগরসহ) জেলার এবং ঢাকার বাইরে সারা দেশের অনান্য ৬৩ জেলায় নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচজন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ছয় হাজার ৬৮৯ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। এতে আরও জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় পাঁচজন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে একজন ছাড়পত্র পেয়েছেন।

এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন ৪ লাখ ৫২ হাজার ২২৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯৪৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৭৮ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৩,/রাতত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit