মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

ঢাবিতে অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের দাবিতে জালালের একক অবস্থান ধর্মঘট

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১০৬ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : কলঙ্কিত  ডাকসু নির্বাচনের ৩য় বর্ষ পূর্তিতে ও অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু ) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে আজ ১১ মার্চ(২০২৩)  বিকাল পাঁচটায় ডাকসু ভবনের সামনে একক অবস্থান ধর্মঘট পালন করেছেন ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র থেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জালাল আহমদ।
তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের ছাত্র।জানা যায়, ২০১৯ সালের ১১ মার্চ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিশ্ববিদ্যালয় টেলিভিশন , ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের তৎকালীন তৃতীয় বর্ষের ছাত্র জালাল আহমদ। নির্বাচনে জালিয়াতি, অনিয়ম ও কারচুপির অভিযোগে ছাত্রলীগ ছাড়া বাকি সবাই নির্বাচন বর্জন করে।সেই থেকেই প্রতিবছর ১১ মার্চকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের “কলঙ্ক দিবস” হিসেবে পালন করে আসছেন। সেই ১১ মার্চ “কলঙ্ক দিবস” উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে একক অবস্থান ধর্মঘট পালন করেন তিনি।এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা তার একক অবস্থান ধর্মঘটে সংহতি প্রকাশ করেন। এ সময় কয়েকটি প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

এসব প্ল্যাকার্ডে লিখা ছিল ‘আর নয় প্রহসন,এবার চাই ডাকসু নির্বাচন, ‘২০১৯ এর প্রশ্নবিদ্ধ ডাকসু নির্বাচন,ঢাবির বুকে কালিমা লেপন,’ডাকসুর টাকা যায় কোথায়? শিক্ষার্থীরা জানতে চাই’। এক ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন শেষে তিনি ৩ দফা দাবি ঘোষণা করেন।তিন দফা দাবি গুলো হলো:১) অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে,২)২০১৯ সালের ডাকসু নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি প্রদান করতে হবে এবং ৩) ঢাবি প্রশাসন কে গত ডাকসুর আয় এবং খাত ভিত্তিক ব্যয়ের  হিসাব দিতে হবে।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৩,/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit