মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

হামলা, অগ্নিসংযোগ ভয় ভীতি দেখিয়ে দাঁড়িপাল্লার বিজয় আটকানো যাবে না : শেখ নেয়ামুল করিম

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি ।
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : হামলা, অগ্নিসংযোগ, ভয় ভীতি দেখিয়ে দাঁড়িপাল্লার বিজয় আটকানো যাবে না বলে জানিয়েছেন ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম। আজ মঙ্গলবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে জামায়াতে ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

জামায়াতের প্রার্থী বলেন, দাঁড়িপাল্লা একটি শান্তির প্রতীক। নির্বাচনের সময় যতোই ঘনিয়ে আসছে, ততই দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত হচ্ছে। এটা দেখে প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তাঁরা বিশেষ করে নারী ভোটাররা যাতে কেন্দ্রে না যায়, সেজন্য ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। নির্বাচনী কার্যালয়ে আগুন, কর্মী সমর্থকদের ওপর হামলা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিচ্ছে। এসব করে আমাদের বিজয় ছিনিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে তাঁরা। আমাদের বিশ^াস কোন কিছুর বিনিময়ে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না। তিনি এ ধরণের অপতৎপরতা বন্ধ করার আহ্বান জানান। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তুমূলক শাস্তির দাবিও জানান শেখ নেয়ামুল করিম। 

তিনি বলেন, আমার প্রতিপক্ষ যিনি, তিনি আমাদের ভাবি। আমি তাকে সম্মানের স্থানে রাখি। তিনি বিজয়ী হলে আমি তাকে সবধরণের সহযোগিতা করবো। আমার প্রত্যাশা আমি বিজয়ী হলে তিনিও আমাকে সহযোগিতা করবেন। আমরা নলছিটি-ঝালকাঠিকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করতে চাই।

এ জন্য সকলের সহযোগিতা ও দাঁড়িপাল্লায় ভোট কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমি অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, এবি পার্টির নেতা শেখ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit