বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

নেতানিয়াহু’র সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ পাইলটদের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র কথিত বিচার বিভাগ সংস্কার কর্মসূচির প্রতিবাদে অংশ নিয়েছে বিমানবাহিনীর কয়েক ডজন রিজার্ভ পাইলট। তারা বলেছে, নেতানিয়াহুর বিতর্কিত কর্মসূচির প্রতিবাদে তারা একদিন প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে না।

রবিবার এক চিঠিতে ৩৭ জন এফ-ফিফটিন জঙ্গিবিমানের পাইলট জানিয়েছে, নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার প্রতিবাদে তারা বুধবারের প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে না।

ইসরায়েলের সামরিক বাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখার ক্ষেত্রে দীর্ঘদিনের যে নিয়ম গড়ে উঠেছিল ৩৭ পাইলটের এই প্রশিক্ষণ কর্মসূচি বয়কট করার মধ্যদিয়ে তার কার্যত অবসান ঘটল। এটি ইসরায়েলের সামগ্রিক ব্যবস্থার উপর মারাত্মক আঘাত হিসেবে দেখা হচ্ছে। 

ইসরায়েলের বিমান বাহিনীকে ইহুদিবাদী সরকারের কৌশলগত বাহু হিসেবে দেখা হয় এবং যুদ্ধের সময় রিজার্ভ পাইলটদের উপর ইসরায়েল ব্যাপকভাবে নির্ভরশীল। ইসরায়েলি বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার অংশ হিসেবে নিয়মিতভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিজার্ভ পাইলটদের প্রশিক্ষণ মহড়া বয়কট করা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছে। এ বিষয়ে নেতানিয়াহুর দফতরের মন্তব্য জানার জন্য অনুরোধ করলে তারাও তাতে সাড়া দেয়নি। সূত্র: জেরুজালেম পোস্ট, দ্য টাইমস অব ইসরায়েল, রয়টার্স

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit