বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

আলোচনাসভায় বক্তারা রকীব শাহের জীবনদর্শন মানুষের মূল্যবোধ থেকে উৎসারিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মরমি কবিরা মানুষের শ্রেষ্ঠত্ব, মানবতার মাহাত্ম্য এবং জাতি ও ধর্মনিরপেক্ষতাকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়ে থাকেন। ফলে তাঁদের সৃষ্টি সকল মানুষের কথা বলে।’রকীব শাহ পরিষদ আয়োজিত ‘রকীব শাহর জীবন, কর্ম ও সাধনা’ শীর্ষক আলোচনাসভায় অতিথিবৃন্দ একথা বলেন। তাঁরা বলেন, মানুষের কথা, জীবনের মূল্যবোধ এবং সর্বোপরি জগতের কল্যাণ-চিন্তা থেকে রকীব শাহর চেতনা উৎসারিত হয়েছে। এর সঙ্গে ধর্মীয় তথা সুফিবাদী চেতনা যুক্ত হয়েছে রকীবসংগীতে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, অ্যাডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম, অ্যাডভোকেট এম শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনু, রকীব শাহ পরিষদের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মো. ময়না মিয়া প্রমুখ।

তিনদিনব্যাপী ৫৭তম বার্ষিক উরস উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ড. কাজী কামাল আহমদ। তাঁরা অলি ও উলামাভক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে দুটি দাবি পেশ করেন। হজরত শাহজালাল (রহ.) উরস শরিফের দিনকে জাতীয় উরস দিবস হিসেবে ঘোষণা করা এবং বাংলাদেশ মাজার ফাউন্ডেশন প্রতিষ্ঠার দাবি করেন। শহরের কাজিটুলায় রকীব শাহের মাজারপ্রাঙ্গণে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন স্থপতি কাজী আরিফ আহমদ। সভা শেষে হামদ নাত ও গান পরিবেশন করে রকীব শাহ শিল্পীগোষ্ঠী।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit